আজ শনিবার দার্জিলিংয়ে আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের । জানা যাচ্ছে, বিকেল সাড়ে পাচটায় দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি ।
বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন । কিন্তু রাজ্যপাল তাদের সময় দেননি বলেই শোনা যাচ্ছে । সেই মতন কলকাতায় রাজভবনের সামনে ধরনা প্রদর্শন করছে তৃণমূলের প্রতিনিধি দল ।
তবে শুক্রবার রাজ্যপালের অফিস থেকে জানানো হয় দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি । সেই মতন আজ দুপুরের বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাজ্যপাল । সেখান থেকে সড়ক পথে দার্জিলিং রাজভবনে যাবেন তিনি । বিকেল সাড়ে পাচটা নাগাদ তৃণমূলের তিনজনের প্রতিনিধি দল যাবেন তার সাথে দেখা করে স্মারকলিপি দিতে । সেই দলে থাকছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। আজই তারাও দার্জিলিং পৌছবেন বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

