গ্রেফতার হলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বুধবার দিনভর তাঁর বাড়িতে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করলো ইডি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তাকারী আধিকারিকরা পৌঁছন ।
এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কেজরিওয়ালের দল । ২০২১-২২ সালের এই আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির শাসকদলের বিরুদ্ধে । তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলায় তদন্ত শুরু করে ED এবং CBI । প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও। এবার সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হলেন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

