মর্টার শেল বিস্ফোরণে মৃত ১ শিশু

বৃহষ্পতিবার ক্রান্তির চাপাডাঙা এলাকায় তিস্তা নদী থেকে কুড়িয়ে আনা মর্টার শেল বিষ্ফোরনে ১ শিশুর মৃত্যু হয়েছিল। জখম হন ৫ জন। ওই এলাকায় শুক্রবার সকালে গিয়ে আতঙ্কের পরিবেশ ছাড়া কিছুই দেখা যায়নি। ক্রান্তির চাপাডাঙার যে বাড়িতে কুড়িয়ে আনা মর্টার শেল ভাঙতে গিয়ে শিশুর মৃত্যু হয়েছিল । সেই গ্রামে এখন শশ্মানের নিস্তব্ধতা । গ্রামে কেউ নেই।

এদিকে তিস্তা নদী অববাহিকা থেকে কুড়িয়ে আনা সেই মর্টার শেল অনেক গ্রামবাসী নিজের বাড়িতে এনে রেখেছিল।বৃহস্পতিবার র মর্মান্তিক দুর্ঘটনার পর সকলে বাড়ির বাইরে কেউ নালা,জলাশয়, ধানক্ষেত, এমনকি তিস্তা নদীতেও ফেলে এসেছে।দুর্ঘটনাস্থলের পন্ডিতপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ফেলে দেওয়া শেলগুলির ১৫ টি কে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা ও কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকায় সিকিম থেকে তিস্তার জলের তোড়ে নেমে আসা বিষ্ফোরক ভরতি বিভিন্ন সামগ্রী, মর্টার সেল এখনো তিস্তা নদী বক্ষে চাপা পড়ে আছে।নদীতে কাঠ কুড়োতে গিয়ে সেগুলি যাতে কেউ না ধরেন সেই প্রচার করা হচ্ছে।পুলিশের সহযোগিতায় ক্রান্তির একাধিক বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া সেনাবাহিনীর বিষ্ফোরক যন্ত্রাংশ উদ্ধার করে সেনাবাহিনী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube