টানা বৃষ্টিতে ভাঙড়ে ব্যাপক ক্ষতি হল কৃষিজ ফসলের । জলে থইথই করছে ধান সহ নানা ধরনের সবজি ক্ষেত। জমিতে পচন ধরেছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, লাউ সহ নানা সবজির । ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভাঙড়ের চাষিররা ।
ভাঙড়কে দক্ষিণ ২৪ পরগণার সবজি ভাণ্ডার বলা হয় । ফি বছর নানা ধরনের সতেজ সবজি কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় যায় এই ভাঙড় থেকেই। শীতকালীন সবজির পাশাপাশি একরকম সারাবছরই নানা ধরণের সবজি চাষ হয় ভাঙড়ে। যা কলকাতা সহ পাশ্ববর্তী এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায়।
নিম্নচাপের টানা বৃষ্টিতে একরকম জলের তলাতে ভাঙ্গরের নানা ধরনের সবজি খেত। যার ফলে চাষীদের যেমন ব্যাপক ক্ষতি হবে পাশাপাশি আগামী দিনে সতেজ সবুজ সবজির দামও অনেক বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

