পাঁশকুড়ার সদরঘাটে কংসাবতী নদীর স্লুইসগেটের দরজা ভেঙ্গে যাওয়ার কারণে জলমগ্ন বেশ কয়েকটি অঞ্চল এলাকা ।
গতকাল রাতে পাঁশকুড়ার কংসাবতী নদী সংলগ্ন পাঁশকুড়া জয়শ্রীকৃষ্ণপুর এলাকায় স্লুইসগেটের দরজা ভেঙে বিপত্তি মেদিনীপুর কেনেলে জল ঢুকে বিভিন্ন এলাকায় প্লাবিত।
ইতিমধ্যেই লোহার দরজার ভগ্নাংশ জায়গা মেরামতের কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়,পাঁশকুড়ার বিডিও সহ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। গোবিন্দনগর অঞ্চল, হাউর অঞ্চল এর বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। সরকারি তরফ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে।
গ্রামের ভিতরে প্রচুর পরিমাণে জল ঢুকছে, স্থানীয় মানুষদের আশঙ্কা বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি গ্রাম আরো প্লাবিত হয়ে যাবার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের অভিযোগ যে, গতকাল রাত থেকে সরকারি কোনো সাহায্য পাচ্ছি না। খাল ঝাঁপিয়ে গ্রামে জল ঢুকছে মাটির বস্তা দিয়ে আটকানোর কোন উদ্যোগ নেই।
রাতের অন্ধকারে বাচ্চাদের নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছি। সকালে কিছুক্ষণ আগে প্রশাসনের আধিকারিক এসেছেন। একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

