নিম্নচাপ সরলেও জারি থাকছে লাল সর্তকতা

উত্তরবঙ্গে জারি করা হল লাল সর্তকতা ।আজও হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি । নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে সরছে । থাকছে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা । শনিবার ও রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে ।

ছত্রিশগড় সংলগ্ন এলাকা থেকে ইউটার্ন নিচ্ছে নিম্নচাপ । নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে । ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ । আগামী দু দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে বলে জানা গিয়েছে । সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।

বর্ষা বিদায় রেখা গুলমার্গ, ধর্মশালা, মুক্তেশ্বর, পিলভিট, ইন্দোর এবং বরোদা হয়ে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত রয়েছে । আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাট এর কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে । জম্মু-কাশ্মীর উত্তরাখন্ড হিমাচল প্রদেশ এবং গুজরাটের বাকি অংশ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। উত্তর প্রদেশের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে।

শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা থাকবে । পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে । শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ । শনিবার হাওয়া বদল হবে বলেই খবর ।
আজ, বৃহস্পতিবার, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । শুক্রবার সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে । শনিবার সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা থাকছে ।

প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে । আজও অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে । বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । বৃষ্টির স্পেল শনিবার ও রবিবার পর্যন্ত থাকবে উত্তরবঙ্গে ।

আজ প্রবল বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতরের লাল সর্তকতা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় । জলপাইগুড়ি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে । কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টি হতে পারে । ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলাতে । কাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ।

ফ্লাশ ফ্লাড এর আশঙ্কা উত্তরবঙ্গে । ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি থাকবে । নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে । নিচু এলাকায় জল জমতে পারে । নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না ।

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে । শুক্রবার বেলার দিকে থাকবে আংশিক মেঘলা আকাশ ; কমবে বৃষ্টির পরিমাণ । শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৬.৬ মিলিমিটার।

ওড়িশা এবং বিহার, ঝাড়খন্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । ঝাড়খন্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টি চলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube