বুধবারের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম । সমস্যায় বহু মানুষ । চুংথাংয়ের ড্যাম ভেঙ্গে প্লাবিত হয়ে রয়েছে উত্তর সিকিমের লাচেন, লাচুং, সিংথাম সহ একাধিক এলাকা ।
অন্যদিকে সিকিমের লাইফলাইন, জাতীয় সড়ক ১০ এর একাংশে ধসের ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে । ঘুর পথে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছাতে সময় লাগছে প্রায় ৬ থাকে ৭ ঘন্টা । সিকিম প্রশাসন সুত্রে মৃতের সংখ্যা ১৪, যা কিনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
নিখোজ রয়েছেন এখনও পর্যন্ত ১০২ জন, যার মধ্যে ২২ জন সেনা জওয়ান । আহত প্রায় ২৬ জন। সিকিম সরকার ইতিমধ্যেই ২২ টি রিলিফ ক্যাম্প খুলেছে, এবং ৩টি হেল্পলাইন নাম্বার চালু করেছে। এখনও পর্যন্ত ২০১১ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর । আজ, বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস সেভক, কালিঝোড়া, স্বেতীঝোড়া পরিদর্শন করেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

