প্রাক্তন পৌর প্রধানের বাড়িতে ইডি-র হানা

সাত সকালেই তৎপর ইডি । বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার টিটাগর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশন্ত চৌধুরীর টিটাগড়ের বাড়িতে হানা দিল ইডি-র ৫ সদস্যের একটি দল ।

সুত্রের খবর, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের সংস্থার ২২১ জনের নিয়োগ করা হয় টিটাগড় পৌরসভায় । সেই অভিযোগে একাধিক বার টিটাগর পৌরসভায় নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি । কিছুদিন আগে সিবিআই-এর তরফ থেকে তল্লাশি চালানো হয়েছে টিটাগর পৌরসভায়; জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টিটাগর পৌরসভার আধিকারিকদের ।

তবে বৃহস্পতিবার সকালে হঠাৎই প্রাক্তন পৌর প্রধান তথা টিটাগর পৌরসভার পৌর পিতা প্রশান্ত চৌধুরীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা । এই নিয়ে আবারও তুঙ্গে উঠছে জল্পনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube