।। স্বর্ণালী মান্না ।।
১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আদায় করতে তৃণমূলের কর্মসূচী ছিল দিল্লিতে । পরিকল্পনা ছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা করার । পরিকল্পনা মতো কাজ আর হল না । মঙ্গলবার দিল্লি পুলিশের হাতের হেনস্থা হতে হল কর্মসূচীতে যুক্ত প্রত্যেককে ।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারলেন না তৃণমূল নেতৃত্ব । তাই কেন্দ্রের প্রতিনিধি হিসেবে এবার রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
দিল্লিতে মঙ্গলবার রাতে পুলিশি হেনস্থার পর অভিষেক জানালেন যে ৫০ লক্ষ চিঠি তাঁরা সঙ্গে এনেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কে দেখাবার জন্য সেই চিঠিই আবার রাজ্যে নিয়ে এসে রাজ্যপালকে দেওয়া হবে । রাজভবনের কর্মসূচীর এই দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বিভিন্ন সংগঠনগুলিকে । জানা গিয়েছে আগামী বৃহস্পতিবারই আয়োজিত হতে চলেছে এই রাজভবন কর্মসূচী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

