অভিষেকের কর্মসূচীতে বাধা দিল্লি পুলিশের

।। স্বর্ণালী মান্না ।।

রাজঘাট থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সোমবার বকেয়া টাকার দাবিতে জব কার্ড হোল্ডারদের সাথে দিল্লিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব । সেখানেই সক্রিয় হয়ে ওঠে দিল্লি পুলিশ ।

হাতে প্ল্যাকার্ড থালেও এদিন ছিল না কোনও স্লোগান । তাও দু’দিনের কর্মসূচীর প্রথম দিনেই শুরু হল অশান্তি । রাজঘাটে সাংবাদিক সম্মেলন করছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানেই দিল্লি পুলিশের সাথে শুরু হয়ে যায় ধস্তাধস্তি । পুলিশের তরফ থেকে জানানো হয় সাংবাদিক সম্মেলন বন্ধ করার কথা । তাঁদের বক্তব্য সাধারণ মানুষের জন্য রাজঘাটের গেট খুলতে হবে তাই এলাকা ফাঁকা করা আবশ্যিক । কার্যত হুইসেল বাজিয়ে বন্ধ করে দেওয়া হয় সাংবাদিক সম্মেলন ।

এমন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে রীতিমতো মাঝপথেই বেরিয়ে যেতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিল্লি পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন অভিষেক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube