রাজধানীর কর্মসূচীর আগেই দুর্ঘটনাগ্রস্ত তৃণমূলের বাস!

।। স্বর্ণালী মান্না ।।

দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের দিল্লিগামী বাস । শনিবারই  বকেয়া টাকা আদায় করতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল ৫০-এরও বেশি বাস । ১০০ দিনের বকেয়া টাকা উদ্ধার করতে দিল্লিতে ধরনা কর্মসূচীতে যোগদান করতে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল জব কার্ড হোল্ডারদের । ঘটনাটি ঘটেছে ঝারখণ্ডে ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পুরুলিয়া কর্মীদের নিয়ে রওনা হয়েছিল  সেই বাসটি । ঝারখণ্ডে সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে । নিয়ন্ত্রন হারিয়ে এক স্তাহ্নের মাটির স্তূপের উপর আচমকাই উঠে পড়ে সেই বাস ।যার জেরে আহত হন কিছু যাত্রী । গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাসটি । ফলে সেটিকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই খবর । এমনকি নামিয়ে দেওয়া হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের সমস্ত যাত্রীদেরও ।তবে এদিন হতাহতের কোনও খবর নেই বলেই জানা গিয়েছে ।

ট্রেন না পাওয়ায় শনিবার  নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বেশ কয়েকটি বাস । তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই  কর্মসূচীর জন্য বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছিল রেল কর্তৃপক্ষকে । সেই আবেদন খারিজ করে দেওয়ায় এই বিকল্প পথ বেছে নিয়েছ রাজ্যের শাসকদল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube