জল ছাড়ছে ডিভিসি, নবান্নতে চলল জরুরি ভিত্তিক বৈঠক

টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে জলাধারগুলিতে। তাই ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে  জল ছাড়া হল । দামোদর ও বরাকর নদী থেকে এই জল আসবে দুর্গাপুর ব্যারেজে । যদিও এই জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে সেচ দফতর। বর্তমানে প্রায় এক লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি ।

সাত জেলাতে বন্যার আশঙ্কা করছে নবান্ন । মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই জরুরি ভিত্তিতে মুখ্য সচিব বৈঠক করেছেন ৭ জেলার সঙ্গে । মাইথন থেকে ৬০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৭৩০০০ কিউসেক জল ছাড়া হয়েছে এখনও পর্যন্ত ।

বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে । মুখ্য সচিবকে জানানো হয়েছে ৫ই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে যার মধ্যে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । তাই সেচ দফতরকে বলা হয়েছে ডিভিসি ও ঝাড়খন্ড কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতির উপর নজরদারি রাখতে । জেলাগুলিকে বলা হয়েছে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তার ওপর পাঁচ ঘন্টা অন্তর অন্তর বিপর্যয় মোকাবিলা দফতরকে রিপোর্ট পাঠাতে । নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ দেওয়া হয় ।

দুর্যোগ ও ডিভিসির জল ছাড়া নিয়ে বৈঠক হয় নবান্নতে । সাতটি জেলা নিয়ে বৈঠক হয়েছে । বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । নবান্নতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়ে জল ছাড়তে হবে । যেসব অঞ্চল প্লাবিত হয়েছে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । যেখানে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সকল অঞ্চলে অগ্রিম ব্যবস্থা নিতে হবে; পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রাখতে হবে । বৈঠকে এমনই নির্দেশ মুখ্যসচিবের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube