রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট । পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও । সোমবার ডেঙ্গি রোধে কড়া বার্তা দিল নবান্ন । মিউনিসিপ্যালিটির এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দিল নবান্ন ।
নবান্নের নির্দেশ যে সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে সেই সব জেলার জেলাশাসকদের, মিউনিসিপ্যালিটি এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসতে হবে । একই সঙ্গে পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য । কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পঞ্চায়েতগুলি গ্রামাঞ্চলের জন্য “মাইক্রো প্ল্যান” তৈরি করবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ।
অন্যদিকে রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের তরফে। বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গু সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে।স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ডেঙ্গি নিয়ে হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করতে । আজই এইসব সেই বৈঠক বলেই নবান্ন সূত্রে খবর ।
অপরদিকে বাড়ছে হটস্পট । সব থেকে বেশি হটস্পট পাওয়া গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ নদিয়া মুর্শিদাবাদ ও অন্যান্য বেশ কিছু জেলায় । সব থেকে খারাপ অবস্থা দমদম, বিধাননগর পৌর এলাকা; তবে এই তালিকায় নতুন করে যুক্ত হল কামারহাটি ।
ডেঙ্গি মোকাবিলায় ১৫ দফা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল নবান্নের পক্ষ থেকে । যারা ডেঙ্গুর মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন না তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । হটস্পট অঞ্চলগুলিতে মশারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। ২৪ ঘন্টা ব্যাপী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে “ফিভার ক্লিনিক” এবং ডেঙ্গুর টেস্ট করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হবে । রেল এবং মেট্রো অথরিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা তাদের অঞ্চল পরিষ্কার করে। পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা নিজেদের এলাকা পরিষ্কার রাখে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

