নিম্নচাপের জেরে আপাতত চলবে বৃষ্টি

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে । জানা যাচ্ছে এই ভারী বৃষ্টির স্পেল চলবে বুধবার পর্যন্ত ।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তবে তা ক্রমশ উত্তরপ্রদেশের দিকে সরে যাবে ।একই সঙ্গে জানা যাচ্ছে, এই নিম্নচাপ এলাকার থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে।

বর্ষার বিদায় পর্ব শুরুতে থমকে গিয়ে আবার সক্রিয় হয়েছে বলেই মত আবহাওয়াবিদদের। বর্ষা বিদায় রেখা গুলমার্গ, ধর্মশালা, পান্থগড়, মাধবপুর, যোধপুর হয়ে বার্মার পর্যন্ত বিস্তৃত রয়েছে । আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাট এর কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে বলেই খবর ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা । সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে । বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে ।

একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে । মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল থাকবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় । মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে । বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ।

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে ও দিনভর মেঘলা আকাশ থাকবে বলেই খবর । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি । রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৯.১ মিলিমিটার ।

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে । ভারী বৃষ্টি চলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । ওড়িশা এবং বিহার, ঝাড়খন্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে । আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, তেলেঙ্গানা, কর্ণাটক, কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে । কোঙ্কন ও গোয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube