সোনা হারিয়েও ইতিহাসে ভারতীয় ব্যাডমিন্টন

।। গৌতম রায় ।।

ব্যাডমিন্টনে ইতিহাস গড়েও স্বপ্নপূরণ হল না ভারতের। এশিয়ান গেমসে চিনের কাছে 3 – 2 ম্যাচে টাই হেরে রুপো জিতে থামতে হল ভারতকে। 2 – 0 ম্যাচে এগিয়ে গিয়েও হার। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার রুপো জয় ভারতের। 37 বছর আগে শেষ বার ব্রোঞ্জ জিতেছিল টিম ইন্ডিয়া।

ফাইনালে হারলেও নতুন ইতিহাস লিখল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। এর পাশাপাশি গেমসের অষ্টম দিনটা ভারতের কাছে দুর্দান্ত সাফল্যের দিন। একদিনেই এলো তিনটি সোনাসহ 14 টি পদক। মোট পদকের সংখ্যায় হাফ সেঞ্চুরি করে ফেলল ভারত। এখনও পর্যন্ত মোট পদক এসেছে 53টি। তার মধ্যে 13টি সোনা। এদিন সোনা এলো শ্যুটিংয়ে। স্টিপলচেজে। শট পাটে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube