সল্টলেকের কলেজ মোড়ে দুর্ঘটনা, আহত একাধিক!

।। স্বর্ণালী মান্না ।।

সোমবার সকালে এক বেসরকারি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির । ধাক্কার অভিঘাতে উল্টে যায় বাসটি । বাসের সঙ্গে ধাক্কা লাগায় স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও । এই ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর ৫-এর কলেজ মোড়ে ।

গান্ধী জয়ন্তী হওয়ায় সোমবারের সকালের রাস্তা প্রায় ফাঁকাই ছিল । এই পরিস্থিতিতে তীব্র  গতিতেই ছুটে আসছিল বেসরকারি বাসটি । অন্যদিকে “ওয়ান ওয়ে” দিয়ে ভুলভাবে ধেয়ে আসে একটি গাড়ি । সজোরে ধাক্কা মারে বাসের গায়ে । নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনের ডিভাইডারে ধাক্কা মেরেই উল্টে যায় । বাসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি আহত হয়েছেন প্রায় অনেকেই । তবে গুরুতর জখম হয়েছেন বাসের চালক । একই সঙ্গে গাড়িটির সামনের দিকে ধাক্কা লাগায়, আহত হন সেই গাড়ির চালকও । তবে গান্ধী জয়ন্তী সকালের দিকে ঘটনাটি ঘটায় যানচলাচল তেমন ব্যাহত হয়নি বলেই খবর ।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিধাননগর পুলিশ । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube