রবিবার রাতে পুরাতন মালদহর নারায়নপুর বিএসএফ ক্যাম্পের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এদিনের দুর্ঘটনায় দুই ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে । আহত হয়েছেন দুই জন ।
ঘটনার জেরে জাতীয় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয় । দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে মালদহ থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
এদিনের দুর্ঘটনায় জানা যায় মৃত ওই দুই যুবকের নাম দেব কুমার মণ্ডল; যার বয়স হয়েছিল ২৩ বছর ও রুপাই গোস্বামী; যার বয়স হয়েছিল ২৬ বছর । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই দু’জনের বাড়ি ইংরেজবাজারের লক্ষ্মীপুর কলোনিতে । এরা দু’জনেই ছাত্র।
সূত্রের খবর, ছয় বন্ধু মিলে গাজোলে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন নিমন্ত্রণ খেতে এবং সেখান থেকে রবিবার রাতে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এরা সবাই মোটরবাইকে ছিলেন । বাকি বন্ধুরা চলে যাওয়ায় একটি মোটরবাইকে দু’জন বন্ধু প্রচন্ড গতিতে মোটরবাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলেন । পরবর্তীকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি লরিতে এসে ধাক্কা মারে এবং সেখানেই দুই বন্ধুর মৃত্যু ঘটে।
একই সঙ্গে আহত হন অন্য বাইকের দুই বন্ধু । আহতরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন । ঘটনাস্থলে মালদহ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

