নিয়োগের দাবিতে দিল্লির পথে পা বাড়ালেন চাকরিপ্রার্থীরা । এবার দিল্লির পথে রওনা দিলেন দক্ষিণ ২৪ পরগণার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা । রবিবার সকালেই হাওড়া থেকে ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা ।
চাকরির দাবিতে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা । প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের দাবি জানাতে চান চাকরিপ্রার্থীরা । রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর থেকে কোনও সদুত্তর না পাওয়ায় তাঁদের এই সিদ্ধান্ত বলাই জানা গিয়েছে ।
জানা যাচ্ছে এদিন নিজেদের উদ্যোগেই ৮ জন চাকরিপ্রার্থী পূর্বা এক্সপ্রেসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

