চলছে নিম্নচাপ, বিপর্যস্ত জনজীবন

নিম্নচাপের জেরে রাতভর দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে । সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী । আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে । একই সঙ্গে বইছে দমকা বাতাস । সকাল থেকে জেলার জনজীবন বিপর্যস্ত ।

দফায় দফায় বৃষ্টির জেরে ইতিমধ্যে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে । আজ, শনিবার দিনভর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । দু’‌দিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

অন্যদিকে কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় আশঙ্কা তৈরী হয়েছে সুন্দরবনের বেহাল বাঁধ নিয়ে । জলস্তর বৃদ্ধি পেলে বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা তৈরী হয়েছে সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ব্লকে । দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। সুন্দরবনের ওপর বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের। সেচ ও জলপথ পরিবহনকে আগাম সতর্কতা করা হয়েছে।

দুর্যোগের জেরে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র । সুন্দরবনের সব মৎস্যজীবী ট্রলারকে আজ ও আগামী কাল, রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ইলিশ ধরার মরসুম হওয়ায় হাজার হাজার ট্রলার দুর্যোগের সতর্কবার্তা পেয়ে বিভিন্ন ঘাটে ফিরে আসতে শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube