শনিবার ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে ঘটল এমনই এক মর্মান্তিক ঘটনা । মৃতার নাম পূরবী হাঁসদা; তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ।
গত দু’ দিন ধরে চলছে বৃষ্টি । টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ে যায় বাড়ির দেওয়াল । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাত্রে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার । ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ছাতনা থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

