মা উড়ালপুলে আবারও দুর্ঘটনা!

শহরে ফের বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ । শুক্রবার রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ মা উড়ালপুলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা । এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ।

এদিন গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন । সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি । গাড়ির গতি সাংঘাতিক রকম বেশি থাকায় ধাক্কা মেরে দিয়েই পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। ল্যাম্পপোস্টটি উপড়ে যায় বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে ।

পুলিশ এবং অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছায় ডিএমজি এবং সিইএসসিও। ঘটানাস্থলেই মৃত্যু হয় চালকের। জানা গিয়েছে নিহত চালক একজন কলেজ পড়ুয়া । তীব্র গতির ফলে ও ধাক্কার অভিঘাতে গাড়িটি এতটাই খারাপ অবস্থায় পরিণত হয় যে গ্যাস কাটারের সাহায্যে গাড়িটিকে কেটে বাকি চারজনকে উদ্ধার করা হয় । তারপর আহতদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে । চারজনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে ।

দুর্ঘটনার ফলে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল । তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় । নিহত চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube