স্ত্রীকে গলার নলি কেটে খুন করে আত্মঘাতী হন স্বামী । এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়দহ পাতুলিয়া এলাকায় । রবিবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ ।
স্ত্রীকে গলার নলি কেটে আত্মঘাতী হলেন স্বামী । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো খড়দহ পাতুলিয়া বটতলা এলাকায়। এদিনের ঘটনায় জানা যাচ্ছে, নিজের বাড়িতেই থাকতেন পাপ্পু সাউ ও পূজা সাউ। দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল এদের মধ্যে। পাপ্পু সাউ পেশায় একজন টোটোচালক ।
রবিবার সকালবেলা বাড়ির কাজের লোক দরজা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দম্পতি । পূজা সাউয়ের গলার নলি কেটে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী পাপ্পু সাউ । ঘটনার পর খবর দেওয়া হয় রহড়া থানার পুলিশকে। পুলিশ এসে পাশেই একটি জমি থেকে রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধার করে । রহড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

