আবারও সামনে এল নৃশংসতার ছবি । এবার পাচ বছর বয়েসের এক শিশুকন্যাকে করা হল ধর্ষণ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুরের ৯ নং ওয়ার্ডের কঠালবাড়ি অঞ্চলে।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পাশের বাড়ির বছর পাচেকের মেয়েকে চকলেট খাওয়ানোর নাম করে ছাদে নিয়ে গিয়ে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়েছে । এমনই অভিযোগে ফিরদৌস নামের এক ১৫ বছরের কিশোরকে বেধে রাখে এলাকার মানুষ । পুলিশকে খবর দিলে ইসলামপুর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে, জানা গিয়েছে, বিকাল সাড়ে পাচটা নাগাদ ফিরদৌস কোথায় ভুলিয়ে তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে । বাচ্চাটিকে রক্তাক্ত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় ফিরদৌস বলে অভিযোগ । ঘটনার পরে বাচ্চার মাকে বাচ্চাটি কাঁদতে কাঁদতে সব জানায় ।
শিশুকন্যার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ইসলামপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনা জানার পর এলাকার মানুষ ফিরদৌসকে ধরে বেধে রাখে। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ এসে ফিরদৌসকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে থানায় লিখত অভিযোগ করে শিশুকন্যার মা । পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

