সোনারপুরের বনহুগলী এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে ।এমন ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় । নেশামুক্তি কেন্দ্রে চলে ভাঙচুর । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসকে দিন ১৫ আগে এই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। সোমবার ভোর রাতে তার শরীর খারাপ করে । তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কতৃপক্ষ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
এই ঘটনার খবর তাঁর পরিবারকেও দেওয়া হয় । পরিবারের লোকজন এসে সেখানে ভাঙচুর চালায় বলে উঠছে অভিযোগ । প্রায় ৬০ জনের বেশী মানুষ সেখানে চিকিৎসার জন্য আছেন । ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন রয়েছেন । ঘটনার জেরে সকলেই আতঙ্কিত ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

