বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ বোড়ামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে । শনিবার সাত সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা ।
এদিনের ঘটনায় মৃত্যু হয় ৫ বছরের রোহন সর্দার, ৪ বছরের নিশা সর্দার ও ৩ বছরের অঙ্কুশ সর্দারের । স্থানীয় সুত্রের খবর ওই তিনটি শিশু খেলা করছিল গ্রামের একটি বাড়ির পাশে । হঠাৎই ওই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ওই তিন শিশুর গায়ের উপর।
গুরুতর জখম অবস্থায় ওই তিন শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সমগ্র ঘটনায় এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

