।। স্বর্ণালী মান্না ।।
এশিয়ান গেমসে নবম সোনা জিতে নিল ভারত । শনিবার মিক্সড ডবলসে সোনা এল ভারতের ঝুলিতে । সোনা আনলেন টেনিস খেলোওয়াড় রোহন বোপান্না ও রুতুজা ভোঁসলে । তাইপেই প্রতিপক্ষকে হারিয়ে জিতে নিলেন স্বর্ণ পদক ।
এদিনের খেলা শুরু হয়েছিল কড়া প্রতিদ্বন্দ্বিতায় । প্রথম সেটে বোপান্না-ভোঁসলে জুটি ২-৬ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন । তবে খেলার দ্বিতীয় সেটে এনশুয়ো-হুয়াং জুটিকে হারিয়ে দুর্ধর্ষ ফর্মে ফেরেন ভারতীয় দল । ৩০ মিনিটে সেটটি জিতে নেন ৬-৩ স্কোর করে । পরবর্তীকালে টাইব্রেকার রাউণ্ডে ১০-৪ স্কোরে জয়ী হন রোহন বোপান্না ও রুতুজা ভোঁসলে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

