।। গৌতম রায় ।।
এশিয়ান গেমসের শ্যুটিংয়ে বৃহস্পতিবারও সোনা এল ভারতের ঝুলিতে । ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতল ভারত । দলে ছিলেন সরবজোৎ সিং, অর্জুন সিং চিমা ও শিবা নারওয়াল । পাশাপাশি মহিলাদের ৬০ কেজি উসু সান্দায় রুপো জিতলেন নাওরেম রোশিবিনা দেবি । ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজে ব্রোঞ্জ জিতলেন অনুশ আগরওয়াল ।
অন্যদিকে ব্যর্থ হলেন প্রণতি নায়েক । মহিলাদের ভল্টে ফাইনালে উঠে পদকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এই বঙ্গ তনয়া । কিন্তু ফাইনালে শেষ করলেন সবার শেষে । পশ্চিম মেদিনিপুরের পিংলার প্রণতি ৬ মাস ধরে ভুবনেশ্বরে দেশের সেরা ট্রেনিং সেন্টারে অনুশীলন করে তৈরি হয়েছিলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

