ভাঙল মন্দিরের ছাদ, আহত ৭ শ্রমিক

হাওড়ায় হঠাৎই এক নির্মীয়মাণ মন্দিরের ছাদ ভেঙে পড়ল সোমবার । এই ঘটনার জেরে আহত হন ৭ জন শ্রমিক । ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ ।

এদিন হাওড়ায় সাঁকরাইল থানার মানিকপুর পুরাতন বাজার এলাকায় একটি দুর্গা মন্দিরের নির্মাণের কাজ চলছিল । সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ছাদ ঢালাই শেষ হওয়ার পর সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় কিছু শ্রমিক নিচে কাজ করছিল বলে জানা জায় স্থানীয় সূত্রে । প্রচন্ড শব্দ শুনে ছুটে যান এলাকার বাসিন্দারা । দ্রুততার সঙ্গে আহত শ্রমিকদের সেখান থেকে উদ্ধার করেন তাঁরাই । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ । ঘটনার খবর পেয়ে রাতে সেখানে পৌঁছান সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল।

আহত ৭ জন শ্রমিককে স্থানীয় হাজি এসটি মল্লিক হাসপাতালে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে দুই জন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube