খদ্দের সেজে সোনার দোকানে ঢুকে দুষ্কৃতিরা চালাল গুলি

সোনার দোকান খুলতেই খদ্দের সেজে সোনার দোকানে ঢুকে সোনা ব্যবসাযয়ী কে লক্ষ্য করে চালালো গুলি দুষ্কৃতীরা। লুট টাকা ও গয়না। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর শহরের গোলবাজার এলাকায় । সকাল এগারোটার সময় এইভাবে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে স্থানীয়রা ।

জানা যাচ্ছে, সকালবেলা দোকান খোলার সময়েই চার দুষ্কৃতি সামনেই চার চাকা রেখে হেঁটে দোকানের ভিতরে ঢুকে এবং সোনা দেখাতে বলে । দোকানের কর্মচারীদের সন্দেহ হতে পাশে গিয়ে ফোন করতে শুরু করেন । সেই সময়েই দুষ্কৃতীরা ভোজালি এবং গুলি ছুঁড়ে ২ রাউন্ড গুলি চালায় । একটি গুলি লাগে দোকানের মালিক আশিস দত্তর ।

বাধা দিতে গেলে দোকানের কর্মচারী অয়ন দত্তকে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা । এরপরে কিছু টাকা ও সোনা লুট করে হেঁটে গাড়িতে উঠে যায় । দুষ্কৃতী হানার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি সহ খড়গপুর টাউন থানার পুলিশ । যদিও সকালবেলা এইভাবে প্রকাশ্যে গুলি করে চিন্তাই এর ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে গোটা গোলবাজার এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube