বুনো হাতির ভয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বছরভর হাতির ভয়ে ঘুম ছুটে যায় বাঁকুড়ার বন লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের। এবার বুনো হাতির তাণ্ডবে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের আস্থাশোল জঙ্গলে রোজকারের মতো পেট্রোলিং ডিউটিতে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ ফাঁড়ির তিন পুলিশকর্মী। হঠাৎ করেই দল ছুট এক বুনো হাতি জঙ্গল থেকে ছুটে এসে হামলা চালায় তাঁদের উপর।
বনদপ্তর সূত্রে খবর, বর্তমানে যে হাতির দল বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলগুলিতে অবস্থান করছে তাঁদেরই মধ্যে কোনো এক হস্তিনীর শাবকের মৃত্যু হওয়ায় তার রোষে এই আক্রমন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়দের এবং পুলিশের তৎপরতায় আহত ঐ দুই পুলিশ কর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভর সন্ধ্যাবেলায় বুনো হাতির আক্রমণের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

