।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে জানালেন ইডি দফতরে তাঁর তলবের কথা । এবার জানা যাচ্ছে ওই একই সপ্তাহে তলব করা হল তাঁর বাবা এবং মাকেও ।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ডেকে পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে তাঁদের সম্পত্তির হিসেব সহ অন্যান্য তথ্য নিয়ে তাঁদেরকে হাজিরা দিতে বলা হয়েছে ।
আগামী মাসের প্রথম সপ্তাহেই তাঁদের হাজিরা দিতে বলা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-র দফতরে । ওই একই সপ্তাহের লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়েও তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যপাধায়কেও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

