অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজিক মাধ্যমে জানিয়ে দিলেন, আগামী পয়লা অক্টোবর তিনি দিল্লি যাবেন, ইডি হাজিরা দিতে যাবেন না । পরের দু’ দিন তাঁর ঘোষিত কর্মসূচি রয়েছে দিল্লিতে। তাই ইডির তলবে এবার সাড়া দিতে পারবেন না তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে আগামী ৩রা অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে ইডির তরফে । তবে আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি পূর্বনির্ধারিত শাসক দলের । কর্মসূচিতে দিল্লিতেই থাকার কথা অভিষেকের । সেই সময়েই ইডির ডাক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ওই একই মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করা হয়েছে। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলেছে ইডি।
অভিষেকের দাবি ইডি বারবারই তাঁদের ঘোষিত কর্মসূচির দিন তাঁকে তলব করছে । তলব ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না।’’ এর পর অভিষেক লেখেন, ‘‘আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য।’’
এই পোস্টের শেষেই অভিষেক লিখেছশে, ‘‘ STOP ME IF U CAN! ’’ অর্থাৎ, পারলে আমায় আটকান। কিছুটা চ্যালেঞ্জের সুরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজের হাজিরা দিতে না যাওয়া জানান দিলেন অভিষেক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

