।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার আবার তলবের নোটিশ পাঠানো হল অভিষেক বন্দ্যপাধায়্যকে । আগামী ৩ অক্টোবর সকাল ১০টা বেজে ৩০ মিনিটে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে । নথি সমেত তলব করা হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-র দফতরে । আর আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লীতে রয়েছে তৃণমূলের ঘোষিত কর্মসূচি । রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রয়েছে ওই ধরনা কর্মসূচী ।
এর আগেও যেদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল ঠিক সেই দিনই ডেকে পাঠানো হয়েছিল তাঁকে । যার জেরে দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি । এবার আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে নোটিশ পাওয়ার খবরটি সকলকে জানান ডায়মন্ড হারবারের সাংসদ । তিনি লিখেছেন যেদিন বাংলার প্রাপ্য চেয়ে তাঁর দিল্লি যাওয়ার কথা ঠিক সেই দিনই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাঁর মতে কেন্দ্রীয় সরকার ভীত তাই এহেন আচরণ করছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

