।। গৌতম রায় ।।
একদিকে এশিয়াডে সোনা জয়, অন্যদিকে তাঁর জন্মদিন । তাই বুধবার দিনটা দারুন সেলিব্রেশনের মধ্যে দিয়েই কাটল শিলিগুড়ির রিচা ঘোষের । শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও কাউন্সিলররা রিচার বাড়িতে গিয়ে তাঁকে দিয়ে কেক কাটিয়ে সেলিব্রেট করেন ও শুভেচ্ছা জানান । রিচাকে তুলে দেন জন্মদিনের উপহার ।
রিচাও তাঁর অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের জার্সিতে সই করে তুলে দেন মেয়রের হাতে । আট বছর পর জন্মদিনে বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার । তিনি নিজের ক্লাব বাঘাযতীন স্পোর্টিং ক্লাব ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদকে এক লক্ষ টাকা অনুদান দেন । বাড়িতে মা রান্না করেছিলেন পায়েস, ফ্রায়েড রাইস, চিলি চিকেন । পরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাড়ম্বরে রিচার জন্মদিন পালন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

