।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার আবারও সোনা এল ভারতের ঝুলিতে । শ্যুটিংয়ের হাত ধরেই এল ষষ্ঠ স্বর্ণ পদক । হাংঝাউতে এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতলেন অর্জুন সিংহ চিমা, শিবা নারওয়াল ও সরবজ্যোৎ সিংহ ।
বৃহস্পতিবার এশিয়ান গেমসে মোট ১৭৩৪ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জয় করলেন ভারতের পুরুষদের দল । এদিন দ্বিতীয় স্থানে চিন ও তৃতীয় স্থানে জয়ী হয়েছে ভিয়েতনাম । চিনের মোট পয়েন্ট হয়েছিল ১৭৩৩ ও ভিয়েতনামের পয়েন্ট হয়েছিল ১৭৩০ ।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এই বছরের এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা হয়েছে ২৪টি; যার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০ টি ব্রোঞ্জ পদক রয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

