।। স্বর্ণালী মান্না ।।
রাজ্য-রাজ্যপাল সংঘাত এই রাজ্যে নতুন ছবি নয় । তবে সেই সংঘাত যেন প্রতিনিয়ত নতুন মাত্রায় প্রকাশ পাচ্ছে । বৃহস্পতিবার রাজভবন সূত্রে খবর কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী রাজভবনের ডিউটি করার সময় নজরদারি চালাচ্ছিলেন । তাই নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিল রাজভবন!
এই বিষয়ে জানা গিয়েছে, রাজভবনের বিভিন্ন কাজ বা রাজ্যপালের গতিবিধি নির্দিষ্ট জায়গায় জানানোর অ্যাসাইনমেন্ট তাদের কাছে ছিল । এমনই অভিযোগ আনা তোলা হয়েছে রাজভবনের পক্ষ থেকে ।এই ঘটনায় দু’জন কর্তব্যরত পুলিশ কর্মীদের গতিবিধি ছিল অত্যন্ত সন্দেহজনক । তাই রাজভবন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপালের কার্যালয় ও রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন সেই অংশের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশ যেন সিআরপিএফ-কে হস্তান্তর করে । একই সঙ্গে লালবাজারে ওই দুই পুলিশ কর্মীদের সম্পর্কেও জানানো হয়েছে বলে খবর ।
ইতিমধ্যেই এই ঘটনা রাজভবন থেকে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে জানানো হয়েছে ।পাশাপাশি এমন ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয়েছে কমিশনারের কাছ থেকে । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে পুলিশ সরিয়ে নেওয়া হচ্ছে সেই সকল দায়িত্ব থেকে । এখন শুধুমাত্র “ফ্লোর সিকিউরিটি” থাকবে কলকাতা পুলিশের । নিয়ম মত এই ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রককেও জানিয়ে দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

