মুর্শিদাবাদের রানীনগরে থানা ভাঙচুর ও তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি কুদ্দুস আলি। মঙ্গলবার তাঁর সঙ্গে লালবাগ উপ সংশোধনাগারে দেখা করতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।
উল্লেখ্য ওই দুই ঘটনায় পুলিশ ও তৃণমূল দলের পক্ষ থেকে ২টি মামলা দায়ের করা হয় মোট ৭২ জনের বিরুদ্ধে । জানা গিয়েছে ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে রানীনগর থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই কংগ্রেস কর্মী বলে দাবি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের । বর্তমানে ধৃতদের রাখা হয়েছে লালবাগ উপ- সংশোধনাগারে ।
পাশাপাশি এই বিষয়ে দলীয় কর্মীদের জামিনের জন্য কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জেলা কংগ্রেস নেতৃত্ব। গতকাল, সোমবার, ওই ঘটনায় ধৃত পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট । সেই মোতাবেক আজ, রেহাই পাওয়ার আগের মুহূর্তে ধৃত পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলির সাথে সংশোধনাগারে দেখা করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

