।। স্বর্ণালী মান্না ।।
বুধবার আবারও সোনা এল ভারতের ঝুলিতে । এবারও সোনা এল সেই শ্যুটিংয়ের হাত ধরেই । বিশ্বরেকর্ড করে সোনা আনলেন সিফট কৌর সাম্রা । ব্যক্তিগত স্তরে ৪৬৯.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন ২২ বছরের ডাক্তারি পড়ুয়া সিফট ।
টিম ইভেন্টে অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও ব্যক্তিগত স্তরে সোনা জিতে সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছেন সিফট । এই বছরের এশিয়ান গেমসে এদিনই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা পেলেন সিফট । ৫০ মিটার রাইফেলে ৩ পজিশনে জিতলেন সোনা । পাশাপাশি গড়লেন বিশ্বরেকর্ড । এদিন তাঁর স্কোর ছিল ৪৬৯.৬ পয়েন্ট । এর আগে সেরা স্কোর করেছিলেন সিওনায়েড ম্যাকিন্টশ; তাঁর প্রাপ্ত স্কোর ছিল ৪৬৭ ।
এদিন রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল চিনের কুইনজিয়াও জ্যাং-কে । তাঁর প্রাপ্ত স্কোর ছিল ৪৬২.৩ । অন্যদিকে ৪৫১.৯ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জয় করলেন ভারতের অশি চৌকসে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

