রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা । এখন দেখা যাচ্ছে রাজ্যের পাশাপাশি বসিরহাটে জেলা হাসপাতালেও তৈরি হয়েছে ডেঙ্গির আঁতুড় ঘর ।
হাসপাতালে চতুর্দিকে নোংরা আবর্জনায় ভর্তি । রয়েছে অপরিষ্কার ড্রেন; সেখানে জমে আছে প্রচুর নোংরা আবর্জনা । রোগীর পরিবারের লোকজন যেসব জায়গাগুলোতে বসে আছেন তার পাশেই রয়েছে ময়লার স্তুপ; যাতে দুর্গন্ধ সহ মশা, মাছি ছড়িয়ে আছে । একদিকে সরকার সচেতন করছে ডেঙ্গি নিয়ে অন্যদিকে বসিরহাট জেলা হাসপাতালে ধরা পরল নোংরা আবর্জনার ছবি ।
রোগীর আত্মীয়-স্বজনদের মধ্যে অনেকেই স্বীকার করে নিয়েছেন বহু হাসপাতালে তাঁরা গিয়েছেন কিন্তু বসিরহাটের মত এত নোংরা হাসপাতাল তারা আগে কখনও দেখেননি । বসিরহাট জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন স্বীকার করে নিয়েছেন গত জানুয়ারি মাসের পর থেকেই প্রায় ১২০০ অতিক্রান্ত হয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । বর্তমান এক সপ্তাহ ধরে বসিরহাট স্বাস্থ্য জেলা জুড়ে দশটি হাসপাতালে প্রায় ৪৭ জনের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে । আজকের দিনে দাঁড়িয়ে তার সংখ্যা একটু কমে ৪১ জনে এসে দাঁড়িয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

