।। স্বর্ণালী মান্না ।।
কিছুদিন আগেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । বুধবার নির্দেশ মতোই আদালতে হাজিরা দিলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের প্রধান অশ্বিন শেণভি । মূলত নিয়োগ দুর্নীতির মামলায় গড়িমসি নিয়ে প্রশ্ন করা হল তাঁকে ।
আদালতে বিচারপরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি না । প্রকাশ্যে আসে আধিকারিকদের পুলিশের হাতে হেনস্থা হওয়ার ঘটনা । এরপরেই বিচারপতির নির্দেশ কলকাতা অথবা রাজ্য পুলিশ আর হেনস্থা করতে পারবেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও আধিকারিককে । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি জানাতে চাইলেন তদন্তকারী আধিকারিকদের যেন অসুবিধা না সৃষ্টি করা হয় ।
অপর দিকে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কেও ৪ অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেই তদন্ত কোর্টে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । একই সঙ্গে এই বদলি সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলেন হাইকোর্টের রেজিস্ট্রারকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

