।। স্বর্ণালী মান্না ।।
বুধবার ঘোষণা করা হয় ৫ অক্টোবর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে । গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশের মামলা চুড়ান্ত শুনানি হবে ওই দিন থেকে । পাশাপাশি জানা গিয়েছে প্রতিটি মামলার পৃথক শুনানি হতে চলেছে । একই সঙ্গে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয় মামলার রায় জমা দিতে ।
সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশের মামলা চুড়ান্ত শুনানি হবে ৫ অক্টোবর থেকে ।মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে । যদিও এই ৪টি মামলা একত্রিত করা হয়েছে তাঁদের প্রত্যক্টির শুনানি হবে আলাদা করেই ।
এদিন রাজ্যের আইনজীবী শুনানি মুলতুবি করার আবেদন জানালেও তাঁর প্রতিবাদে সরব হন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।তাঁর যুক্তি, শুনানি মুলতুবি করলে অযোগ্য প্রার্থীরা চাকরি করেই যেতে থাকবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

