।। স্বর্ণালী মান্না ।।
হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে চালানো হল সিবিআই অভিযান । মঙ্গলবার কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী খবরে জানা যাচ্ছে সাত-আট জনের একটি দল আসে সেখানে । এখনও সেই ফ্ল্যাটের ভেতরে রয়েছে সিবিআই-এর দল । একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে সল্টলেকের অফিসেও ।
মঙ্গলবার প্রাথমিক নিয়োগ মামলায় আবারও তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । দাসনগর সহ আরও ৫টি জায়গায় তল্লাশি চালায় সিবিআইয়ের দল । এদিনের ঘটনায় জানা যাচ্ছে প্রাথমিক নিয়োগ মামলায় ওএমআর শিট থেকে নম্বর তোলার দায়িত্ত্ব দেওয়া হয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামক একটি সংস্থাকে । বেশ কয়েকদিন আগে সংস্থার মালিক এই কৌশিক মাঝিকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই ।সুত্রের খবর, এদিন শুধু ওই সংস্থার অফিসী নয়; তল্লাশি চালানো হয় কর্মীদের বাড়িতেও ।
কয়েকদিন আগে এই মামলা উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে । তখনই উঠে আসে ওএমআর শিটে ভুল তথ্য থাকার বিষয়টি । প্রশ্ন ওঠে “ডিজিটাইজড ডেটা”-র বিশ্বাসযোগ্যতা নিয়েও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

