মাটিগাড়ায় খুন হওয়া নাবালিকাকে নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে জেলে যেতে হল দুই “ইউটিউবার”-কে। নারী শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই দুই যুববকে । বুধবার দুপুরে তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দু’জনের নাম পলাশ সাহা ও হৃদয় বর্মন ।
প্রসঙ্গত গত মাসে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় নাবালিকা এক স্কুল ছাত্রীকে খুনের ঘটনা ঘটে । ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়ে ছিল। আর এই ঘটনার পর নাবালিকা ওই স্কুল ছাত্রীর নাম ব্যবহার করে ভিডিও তৈরি করে ধৃত ওই দুই যুবক।
পরবর্তীকালে ভিডিওটি নারীশক্তি নামক একটি সংগঠনের নজরে আসে । বিষয়টি নিয়ে তারা প্রথমে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে চলতি মাসের ২৬ তারিখ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে শিলিগুড়ির আশিঘর থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। এরপর সাইবার ক্রাইম থানাকে হস্তান্তর করা হয় মামলাটি । ধৃত দু’জনকে বুধবার দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

