বেঙ্গালুরুতে কাজে গিয়ে সেখানেই গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । গৃহবধূর দেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ল পরিবার। মৃতদেহ পৌঁছয় রতুয়া ২ নম্বর ব্লকের কদমতলী গ্রামে গৃহবধুর ।
পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধুর নাম তোসনাড়া খাতুন । প্রায় পাঁচ বছর আগে হরিপুর গ্রামের ইব্রাহিম শেখ নামে এক ব্যক্তির সাথে বিবাহ হয়েছিল তাঁর । ক্রমাগত বিভিন্ন কারণ নিয়ে গৃহবধুর উপর অত্যাচার করা হত বলে অভিযোগ ওঠে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে ।
এরপর প্রায় মাস খানেক আগে স্ত্রীকে সাথে নিয়ে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিল ইব্রাহিম শেখ। পরিবারের অভিযোগ, গত ২২ তারিখ ওই গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় তার স্বামী। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলায় বেঙ্গালুরুর পুলিশ সেদিনই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে । তারপর পরিবারের সদস্যরা দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন । গোটা ঘটনায় অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃত গৃহবধূর পরিবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

