উদ্ধার মহিলার দেহ!

আবারও উদ্ধার দেহ । ইতিমধ্যাই জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলায় হাত-পা বাঁধা অবস্থায়, অজ্ঞাত পরিচয়ের এক মহিলার দেহ উদ্ধার করা হয় গোবিন্দপুরে স্থানীয় এক কাকরোল খেতের পাশ থেকে ।

গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের কাকরোল খেতের পাশ থেকে হাত-পা বাঁধা, মুখে আগুন লাগিয়ে দেওয়া অবস্থায় চাষিরা দেখতে পান ওই দেহটি। মঙ্গলবার ভোরবেলা উদ্ধার হয় ওই মহিলার দেহ । দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য ।

পুলিশকে এদিন এই ঘটনার খবর দিলে পুলিশ মহিলার দেহটিকে উদ্ধার করে প্রথমে সারাফুল ডাকবাংলো গ্রামীণ হাসপাতালে পাঠায় । তারপর ময়নাতদন্তের জন্য দেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় । তবে এখনও পর্যন্ত ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি বলেই খবর । তবে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে ধর্ষণ করে হাত পা বেঁধে তার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাট করার জন্য । এই ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube