বেঙ্গালুরুর চমককে সমীহ ফেরান্দোর

।। গৌতম রায় ।।

গতবার আইএসএলে বেঙ্গালুরু এফসিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান । বুধবার আবার সামনে সেই বেঙ্গালুরু । নতুন মরসুমে নতুনভাবে মাঠে নামার আগে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ ফেরান্দোর স্পষ্ট কথা, ওটা অতীত । এটা বর্তমান । তাছাড়া বেঙ্গালুরুকে নিয়ে তাঁর বিশ্লেষণ, এই দলটা প্রথম ম্যাচে হেরেছে ঠিকই, ওদের শুরুটা খারাপ হলেও বরাবর পরের দিকে চমক দেখায় । তাই বেঙ্গালুরুকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ ।

সুনীল ছেত্রী এই ম্যাচে নেই । তিনি জাতীয় দলের এশিয়ান গেমসে খেলতে ব্যস্ত । সুনীলের না থাকায় বেঙ্গালুরু কি সমস্যায় পড়বে? বাড়তি সুবিধা পাবে মোহনবাগান? বাগান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা একটু ঘুরিয়ে জানান, সুনীলের মতো নেতাকে মিস করবে বেঙ্গালুরু । তবে বেঙ্গালুরু ফুটবলাররা শপথ নিচ্ছেন, সবাই মিলে সুনীলের অভাব মেটাতে হবে ।

বেঙ্গালুরু কোচ সাইমন গ্রেসন মোহনবাগানকে নিয়ে বেশ ভাবছেন । তাঁর সহজ স্বীকারোক্তি, মোহনবাগান ভীষণ শক্তিশালী । বেশ কয়েকজন তারকা ফুটবলার আছেন । চ্যালেঞ্জটা বেশ কঠিন মেনে নিয়েও অবশ্য ঘোষণা করে দিলেন, তাঁরাও তৈরি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube