৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ানে সোনা জয় ভারতের

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার এশিয়ান গেমসে আবারও স্বর্ণ পদক জিতল ভারত । এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে সোনা জিতে নিলেন ভারতের অনুশ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা হৃদয় ছেরা ও দিব্যাকৃতী সিংহ । প্রথমে শ্যুটিং, তারপর ক্রিকেট । আজ ভারতে তৃতীয় সোনা এল ইকুয়েস্ট্রিয়ানের পথে ।

এদিন অনুশের হাত ধরে সোনা এল বাংলাতেও । ঘোড়ার পিঠে চড়ে প্রতিযোগিতায় বিভিন্ন বাধা টপকে গেলেন দলের সদস্যরা । পিছনে ফেলে এলেন অন্যান্য প্রতিযোগী দেশদের । এই বছর চিনকে রুপো ও হংকংকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ।

উল্লেখ্য শেষবার ১৯৮২ সালে এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে স্বর্ণ পদক জিতেছিল ভারত । ২০২৩ সালে ড্রেসেজ ইভেন্টে ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে আবারও স্বর্ণজয়ী ভারত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube