এশিয়ান গেমসে সোনা পেয়েছে ভারত। তার সদস্য শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। উচ্ছ্বসিত শিলিগুড়ির সুভাষপল্লির ঘোষ পরিবার।
বিগত সাত-আট বছর ধরে জন্মদিনের দিন কখনওই বাড়িতে থাকা হয় না শিলিগুড়ির এই সোনার মেয়ের। এবার সুযোগ এসেছে। তাও আবার এশিয়ান গেমসে সোনা পাওয়ার ঠিক দু’দিন পরেই। ফলে বাড়তি উদ্দীপনা এবং উৎসাহ রয়েছে পরিবারের মধ্যে।
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রবিবার রাতে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তবে তা ক্রিকেট সংক্রান্ত নয়। যা কথা হয়েছে ক্রিকেটের বাইরে। ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ি ফেরার কথা রিচার । বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে সংবর্ধনা দিয়ে আনার কথা রয়েছে। তবে তা পরিস্থিতি ও আবহাওয়ার উপর নির্ভর করে বদল হতে পারে। মানবেন্দ্রবাবু জানিয়েছেন, মেয়ের এই সাফল্য অন্য যে কোনও টুর্নামেন্ট জয়ের চেয়ে অনেক বেশি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

