।। স্বর্ণালী মান্না ।।
দিকে দিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব নিয়ে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট । সোমবার সেই মামলার শুনানিতেই ঘোর অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মাত্র ৩টে এলআইসি ! বিশ্বাসই করতে চাইলেন না বিচারপতি সিনহা । একই সঙ্গে তাঁর আরও প্রশ্ন লিপ্স অ্যান্ড বাউন্ডস নামক যেই সংস্থার সাথে নাম জড়িয়ে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই সংস্থার কাজ কী? পাশাপাশি জানতে চাইলেন বর্তমানে এই সংস্থার সম্পত্তির মুল্য কী?
অন্যদিকে কেন্দ্রীয় তসন্তকারী সংস্থার আধিকারিক মিথিলেশ মিশ্রকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল তদন্তের অগ্রগতি নিয়ে । আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা । সেদিন আবার রিপোর্ট তলব করা হল তদন্তকারী সংস্থার কাছ থেকে ।
একই সঙ্গে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন সংস্থার কর্ণধারদেরকে কেন জিজ্ঞাসা করা হয়নি ? বিচারপতির আরও পর্যবেক্ষণ রিপোর্টের ব্যাপারে অত্যন্ত উদাসীন তদন্তকারী সংস্থা! তিনি আরও বলেন কর্ণধারদের সম্পত্তির খতিয়ান থাকলেও সেই তথ্য সম্পূর্ণ নয়; কোথায়, কীভাবে, ঠিক কত পরিমাণ সম্পত্তি রয়েছে তাঁর উল্লেখ করা নেই রিপোর্টে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

