প্রেস লেখা গাড়িতে জাল নোটের কারবার!

রবিবার প্রেস লেখা গাড়িতে জাল নোটের কারবার চালানোর সময় বসিরহাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হল এক ভুয়ো সাংবাদিককে । পুলিশ জানায় ধৃতের নাম গৌতম বসু; তাঁর বাড়ি বারাসতের হৃদয়পুর এলাকায়।

জানা যাচ্ছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কামরডাঙ্গা মোড় এলাকা থেকে একটি চারচাকা প্রেস লেখা গাড়িকে আটকায় বসিরহাট থানার পুলিশ । গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি প্রেসের আই কার্ড, সহ ১০ হাজার টাকার জাল নোট। প্রেস লেখা একটি স্টিকার ও বেশকিছু সাদা কাগজ উদ্ধার করা হয় যেগুলি ভারতীয় নোটের আকারে কাটা ।

পুলিশ সূত্রে জানা যায়, বসিরহাটের সংগ্রামপুর এলাকায় বাড়ি ছিল গৌতম বসুর । বেশ কিছুদিন হল সে বারাসতে হৃদয়পুর এলাকায় বসবাস করছিল সে । রবিবার রাত দশটা নাগাদ একটি গাড়ি এলাকায় ঢুকতে দেখে সন্দেহ হয় পুলিশের । পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একটি পত্রিকার পরিচয় পত্র বা আইডেন্টিটি কার্ড দেখায় সে। আইডেন্টি কার্ড নিয়ে পুলিশ ওই সংস্থার মালিককে ফোন করলে মালিক জানায় গৌতম বসু নামে কোন সাংবাদিক তার সংস্থায় কাজ করেন না ।

এরপরই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। সাংবাদিকের সঙ্গে জালনোট পাচার কাণ্ডে আর কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতকে আজ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube